রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণ করায় উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করেছে দলটি
বিএনপি নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে অশালীন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রচারের অভিযোগে ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি। মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপির মিডিয়া সেল থেকে কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।
চাঁদাবাজির অভিযোগে চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় শৃংখলা পরিপন্থি কর্মকান্ডের সাথে জড়িত থাকার দায়ে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমীর আলী তালুকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বরিশালের উজিরপুরে জোড়া খুনের মামলার আসামী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস আলী হাওলাদারকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় চাঁদপুরে দুই বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।শনিবার (৪ মে) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় নবীগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, পৌর বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ইয়াছিনীকে বহিষ্কার করেছে বিএনপি।
মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় জুলফিকার আলী ভুট্টোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কার করা হয়েছে।